ইসলামিক প্রশ্নোত্তর নিয়ে কাজ করে যাচ্ছেন শায়খ আহমাদুল্লাহ। ইউটিউবে তিনি বেশ সক্রিয় এবং একইসাথে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশের সুফিবাদ এবং বিদআতের বিপক্ষে কাজ করে যাচ্ছেন ড. ইমাম হোসাইন। ওনার Tafseerul Quran নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে।
বিদআত এবং সহিহ হাদিস ভিত্তিক সুন্নাত আমল নিয়ে কাজ করে গেছেন ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। ওনার বেশ কিছু প্রশিদ্ধ বই রয়েছে যেমন, রাহে বেলায়াত, হাদীসের নামে জালিয়াতি, ইসলামী আকীদা, এহ্ইয়াউস সুনান সহ আরো অনেক বই।
বিশুদ্ধ আক্বীদাহ নিয়ে অনেকেই কাজ করছেন। যেমন, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া সহ আরো অনেকে। ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া এর কিছু উল্লেখযোগ্য বই হচ্ছে, উসূলুল ঈমান, এটা সালাফগণের মানহাজ নয়, রহমান আরশের উপর উঠেছেন ইত্যাদি।
এই পেজটা পরবর্তীতে আরো আপডেট করা হবে…